tobe acho (?)

By simsiam

Released on March 16, 2026

Thumbnail

Verse1

দুপুর বেলার ফুল হয়ে থাকতে পারতে

অথবা পাতার-ঘামের শিশিরে

ঢেউয়ের নৃত্য পাখির ডাকে

সারাটা সময় একলা ঘরে

Prechorus1

ক্লান্ত চোখের অঘুম আভা

রাত পোহায় তোমায় ভেবে, ভেবে

ঘড়ির কাঁটা থমকে শুধায় আমায়

দেখা পাবো কোথা গেলে?

Chorus

তবে আছো কি?

তবে আছো কি...

Verse2

একলা ঘড়ির কাঁটা হয়েও থাকতে পারতে

বইয়ের পাতায় শব্দের ঘ্রাণে

শামুক-ঝিনুক-তারার পাণে

সুরের তানে, একই গানে

Prechorus2

পথের ধারের উষ্ণ আলো

হয়েও থাকতে যদি

হয়তো আমরা দুজন

পূর্ণিমায় পথচারী

Chorus

তবে আছো কি?

তবে আছো কি...

Bridge

ছোঁয়া-না-ছোঁয়া, সময়-অসময়

চিরচেনা ছবিতে

মূর্তি হয়ে

তুমি আছো

আজও, এখনও

চলে গিয়েও রয়ে গেছ

Chorus/outro

তবে আছো কি?

তবে আছো কি...