[Verse 1]
চোখের যতো জল, মনের ব্যথা ভয়
তুমি দাও আজ করে উজাড়
আমি নেবো আপন করে
যেন এসবই ছিল আমার
[Chorus]
যতদিন আছি আমি খুঁজবো তোমায়
দেখবো এর শেষ কোথায়
যখনই আমি খুব কাছাকাছি
ঠিকানা দূরে সরে যায়, হায়!
[Verse 2]
জীবনের মানে লুকিয়ে মরণে
সত্য লুকিয়ে মিথ্যায়
এসবের আড়ালে আছো যে তুমি
আমি খুঁজি সেই তোমায়
[Chorus]
যতদিন আছি আমি খুঁজবো তোমায়
দেখবো এর শেষ কোথায়
যখনই আমি খুব কাছাকাছি
ঠিকানা দূরে সরে যায়
[Guitar Solo]
[Verse 3]
চোখের যতো জল, মনের ব্যথা ভয়
তুমি দাও আজ করে উজাড়
আমি নেবো আপন করে
যেন এসবই ছিল আমার
[Chorus]
যতদিন আছি আমি খুঁজবো তোমায়
দেখবো এর শেষ কোথায়
যখনই আমি খুব কাছকাছি
ঠিকানা দূরে সরে যায়, হায়!